আজ ১৫ ই মে, ২০২৬, মহর্ষিদেবের ২০৯ তম জন্মদিন। মাননীয় উপাচার্য মহাশয়ের উপস্থিতি ও সহযোগিতায় শান্তিনিকেতন গৃহে বৈদিক মন্ত্রোচ্চারণ, গান, বক্তৃতা ও সমবেত ধ্যান প্রভৃতি অনুষ্ঠানের মধ্য দিয়ে মহর্ষিদেবের প্রতি শ্রদ্ধা নিবেদিত হয়। বিনয় ভবনের ধ্যানকুঠির প্রাঙ্গণে মাননীয় উপাচার্য, জনসংযোগ আধিকারিক, কলাভবন ও ভাষাভবনের অধ্যক্ষ, কেন্দ্রীয় গ্রন্থাগারের গ্রন্থাগারিক প্রমুখ বিদ্বজ্জন যোগবিভাগ প্রতিষ্ঠার নবম বর্ষপূর্তি উপলক্ষে, নয়টি বিভিন্ন বৃক্ষরোপণ করেন। যোগ বিভাগের বিভাগীয় প্রধান শ্রী সমীরন মণ্ডল মহাশয় মহর্ষিদেবের জন্মদিনে যোগবিভাগ প্রতিষ্ঠার তাৎপর্য সম্পর্কে সংক্ষিপ্ত মনোজ্ঞ বক্তৃতা রাখেন।
May 15